স্টাফ রিপোর্টার, | ২২ এপ্রিল ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী পদে শিবগঞ্জের কৃতি সন্তান ড. মোঃ সাইমুম পারভেজকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ (২২ এপ্রিল ২০২৬) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ড. মোঃ সাইমুম পারভেজকে সচিব পদমর্যাদায় এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে এক বছর।
শিবগঞ্জের এই কৃতি সন্তানের এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগে স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষতা দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
