বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

মহদিপুর-সোনামসজিদ বন্দরে টানা দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

মহদিপুর-সোনামসজিদ বন্দরে টানা দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে জারিকৃত সরকারি আদেশের কারণে মহদিপুর-সোনামসজিদ স্থল বন্দরে টানা দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

সরকারি আদেশ নং 1173-F(P2), তারিখ ৩০ মার্চ ২০২৬ অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) ভারতের অংশে কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন ২৪ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও বন্দরের কার্যক্রম স্থগিত থাকবে।

ফলে, এই দুই দেশের ছুটির কারণে বন্দরে টানা দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আগামী ২৫ এপ্রিল (শনিবার) থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

মহদিপুর এক্সপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.