চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মোট ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলায় এবার ৪টি কেন্দ্রে এসএসসি এবং ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭ জন, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাখিল পরীক্ষায় ২৯ জন, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮ জন এবং রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
