বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযান: ১৫৮ গ্রাম হেরোইন ও ৮ লাখ টাকা উদ্ধার, আটক ২

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযান: ১৫৮ গ্রাম হেরোইন ও ৮ লাখ টাকা উদ্ধার, আটক ২

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ৩০ মিনিট থেকে ৬টা ৫০ মিনিট এবং পরবর্তীতে সকাল ৭টা থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত সদর মডেল থানার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটককৃতরা হলেন—

মোঃ শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং মোসা: আমেনা খাতুন (২৭)। তারা উভয়েই একই এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে মোট ১৫৮ গ্রাম হেরোইন এবং ৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকা নগদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.