বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

শিবগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের সত্যতা পায়নি প্রশাসন

শিবগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের সত্যতা পায়নি প্রশাসন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মডেল স্কুল থেকে মোল্লাপাড়া মোড় পর্যন্ত সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছে প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ। তবে তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার সকালে সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাজহারুল ইসলাম। পরে বিকেলে পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আইইউজিআইপি প্রকল্পের উপপ্রকল্প পরিচালক-১ নাসির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন, মিউনিসিপাল প্রকৌশলী নাসিম ইমরান, সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান এবং উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, সড়ক নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সত্যতা পাওয়া যায়নি। কাজের মান সন্তোষজনক এবং প্রকল্পটি নির্ধারিত নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে।

মিউনিসিপাল প্রকৌশলী নাসিম ইমরান বলেন, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে তদন্ত করা হয়। পরিদর্শনের সময় বিভিন্ন স্থানে নির্মাণকাজের মান পরীক্ষা করা হয়েছে। তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তদন্তের পর স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও একটি জাতীয় দৈনিকে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.