বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

গোমস্তাপুরে কৃষিতে প্রণোদনা পাচ্ছে ৬২৭০ জন কৃষক

গোমস্তাপুরে কৃষিতে প্রণোদনা   পাচ্ছে ৬২৭০ জন কৃষক

 

 

গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রীষ্মকালীন ৪ টি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬২৭০ জন কৃষককে প্রনোদনা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগ  আয়োজিত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলায়েন হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহঅন্যরা। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি অর্থ বছরের খরিপ-১ প্রনোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার কৃষককে উফশী আউশ ধান, ১৭০ জন কৃষককে মুগ, ৭০ জন কৃষককে তিল ও ৩০ জন কৃষককে পাট চাষের জন্য প্রনোদনা হিসেবে বীজ ও সার প্রদান করা হবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.