বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

গোমস্তাপুরের এর পামগুলোতে অ্যাপ এর মাধ্যমে তেল বিক্রি শুরু

গোমস্তাপুরের এর পামগুলোতে অ্যাপ এর মাধ্যমে তেল বিক্রি শুরু

 

 

​গোমস্তাপুর(: চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও অপচয় রোধে ডিজিটাল পদ্ধতি (অ্যাপের মাধ্যমে) তেল বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে রহনপুরস্থ মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন,

​গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম। ওই পাম্পে নিযুক্ত ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম ও সমাজসেবা অফিসার  

​জাহাঙ্গীর আলম, পাম্প মালিক লতিফুর রহমান বাবু সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী জানান,এখন থেকে যত্রতত্র তেল কেনার সুযোগ থাকছে না। স্বচ্ছতা ফেরাতে বেশ কিছু কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে। প্রতিটি মোটরবাইকের নাম্বারপ্লেট ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স অ্যাপের মাধ্যমে অনলাইনে যাচাই করার পর কেবল তেল প্রদান করা হবে।একবার তেল সংগ্রহ করলে পরবর্তী ৫ দিনের মধ্যে পুনরায় তেল নেওয়া যাবে না। কেউ চেষ্টা করলে অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে তার আইডি ব্লক হয়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করা যাবে।প্রতিটি গাড়ির নাম্বারের বিপরীতে কতটুকু তেল নেওয়া হচ্ছে, তার যাবতীয় তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকবে। পরে তিনি রহনপুর পৌর এলাকার খয়রাবাদে অবস্থিত মেসার্স রায়হান ফিলিং স্টেশনে একই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাম্প মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম ও ট্যাগ অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সিরাজুল ইসলামসহঅন্যরা।পরে তিনি উপজেলার অন্যান্য ফিলিং স্টেশন তেল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.