মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮১°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: NW at ৩.৯৯ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি শুরু চাঁপাইনবাবগঞ্জে: প্রথম দিনেই নিয়ম ভাঙায় ২ গ্রাহকের শাস্তি

অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি শুরু চাঁপাইনবাবগঞ্জে: প্রথম দিনেই নিয়ম ভাঙায় ২ গ্রাহকের শাস্তি

নিজস্ব প্রতিবেদক, জেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ফুয়েলপাশ’ অ্যাপের মাধ্যমে নতুন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) থেকে সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় এ কার্যক্রম চালু করা হয়। তবে প্রথম দিনেই দ্বিতীয়বার তেল নিতে গিয়ে ২ জন গ্রাহক শাস্তির মুখে পড়েছেন।

প্রশাসন জানায়, নতুন নিয়ম অনুযায়ী তেল নিতে হলে মোটরসাইকেল চালকদের ডিজিটাল নম্বরপ্লেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন সঙ্গে রাখতে হবে। অ্যাপের মাধ্যমে এসব তথ্য যাচাই করে তেল সরবরাহ করা হচ্ছে। প্রতিটি বাইকের তেল নেওয়ার তথ্য কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, একবারে সর্বোচ্চ ৫০০ টাকার তেল নেওয়া যাবে এবং একবার নেওয়ার পর পরবর্তী ৫ দিনের মধ্যে অন্য কোনো পাম্প থেকে তেল নেওয়া যাবে না। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল অ্যাপে ব্লক করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাঠপর্যায়ে দেখা গেছে, অ্যাপ ব্যবহারকারীরা তুলনামূলক দ্রুত সেবা পাচ্ছেন, তবে যাদের রেজিস্ট্রেশন নেই তাদের কাগজপত্র যাচাইয়ে কিছুটা সময় বেশি লাগছে।

এদিকে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় দ্বিতীয়বার তেল নিতে গিয়ে ২ জন গ্রাহককে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে একজনকে ২০০ টাকা জরিমানা ও ২০ দিনের জন্য অ্যাপ ব্লক করা হয়েছে এবং অপরজনকে ২০ দিনের জন্য ব্লক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা প্রশাসন।

প্রশাসনের দাবি, এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জ্বালানি তেলে অনিয়ম ও কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে এবং প্রকৃত গ্রাহকরা সহজে ও সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করতে পারবেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.