মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮১°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: NW at ৩.৯৯ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

গোমস্তাপুরে সাফজয়ী ফুটবলার ইউসুফ আলীকে বীরোচিত সংবর্ধনা

গোমস্তাপুরে সাফজয়ী ফুটবলার ইউসুফ আলীকে বীরোচিত সংবর্ধনা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম সদস্য ইউসুফ আলীকে বীরোচিত গণসংবর্ধনা দিয়েছে গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা।

বুধবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় এনামুল হক, বাফুফের অনূর্ধ্ব-১৯ দলের কোচ আব্দুর রাজ্জাক, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, সংবর্ধিত খেলোয়াড় ইউসুফ আলীর পিতা গোলাম মূর্তজা এবং কলেজের প্রভাষক আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ।

এর আগে রহনপুর পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়, যা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, সাফ টুর্নামেন্টে বিজয় অর্জনের পর সোমবার বিকেলে বিমানযোগে রাজশাহীতে পৌঁছান ইউসুফ আলী। সেখানে তাকে স্বাগত জানান তার বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা। পরে রাতে নিজ জন্মস্থান রহনপুর পৌর এলাকার কলেজপাড়ায় পৌঁছালে এলাকাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.