বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৯/৭১ আর-এর প্রায় ১ কিলোমিটার ভেতরে জোড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলেন।

আটককৃতরা হলেন— যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মোসা. মাছুরা খাতুন (৪৮) এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটামিনা গ্রামের মালু মিয়ার মেয়ে মোসা. লাকী আক্তার (২৪)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বিজিবি রাতে আটক দুই নারীকে থানায় হস্তান্তর করেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.