চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি পেট্রোল পাম্পকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানাপ্রাপ্ত পাম্পগুলো হলো— কানসাটের ধুপপুকুর এলাকার মেসার্স রাকিব পেট্রোল পাম্প, কানসাট বাজারের সুমন ফিলিং স্টেশন এবং পুকুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাহিদ হাসান অনিক।
তিনি জানান, তেল মাপে কম দেওয়ার অপরাধে রাকিব পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তেলের রিজার্ভ ট্যাংকের ক্যালিব্রেশন বইয়ের মেয়াদ উত্তীর্ণ থাকায় সুমন ফিলিং স্টেশন ও নয়ন ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযানে মোট তিনটি পাম্প থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
