বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জ, মঙ্গলবার: আকস্মিক শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমসহ বিভিন্ন কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলায় এবং বিকেল সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে তীব্র শিলাবৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, বৃষ্টির সময় প্রায় ৫০ থেকে ১০০ গ্রাম ওজনের বড় আকারের শিলা পড়তে শুরু করলে অনেক উৎসুক মানুষ রাস্তায় নেমে শিলাগুলো কুড়িয়ে পাত্রে জমা করেন। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টিতে আমসহ খেতের শাকসবজি ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।

বিশেষ করে গম ও পেঁয়াজসহ যেসব ফসল কাটার একেবারে শেষ পর্যায়ে রয়েছে, সেগুলোর বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া আমের ছোট ছোট গুটি ঝরে পড়া এবং আঘাতে নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.