বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলে ইউসুফ, গর্বিত রহনপুরবাসী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলে ইউসুফ, গর্বিত রহনপুরবাসী

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের স্টপার ব্যাক ইউসুফ আলীর সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকা। শনিবার সকাল থেকেই তার গ্রামের বাড়িতে ভিড় জমায় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন স্থানীয়রা।

ইউসুফের সম্মানে শুক্রবার রাতে রহনপুর কলেজ মোড়ে বড় পর্দায় ফাইনাল খেলা দেখার আয়োজন করেন তার বন্ধু ও ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সাকা।

রহনপুর পৌর এলাকার কলেজ পাড়ায় বেড়ে ওঠা ইউসুফ আলী গার্মেন্টস ব্যবসায়ী গোলাম মর্তুজা ও গৃহিণী সাজেনুর বেগমের তৃতীয় সন্তান। তিনি বিকেএসপি থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সম্প্রতি তিনি বাংলাদেশ নৌবাহিনীতেও যোগ দিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ইউসুফ আলী বসুন্ধরা কিংসের জুনিয়র দলের একজন নিয়মিত খেলোয়াড়। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ১৬ নম্বর জার্সি পরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। টুর্নামেন্ট চলাকালে মাথায় আঘাত পেয়ে ব্যান্ডেজ নিয়েই পুরো আসর শেষ করেন এই তরুণ ডিফেন্ডার।

দল ও ইউসুফের এই সাফল্যে দেশবাসীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরবাসীও গর্বিত।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.