মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮৯°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: WNW at ৪.৪৭ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে ওই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশু সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নৈমুর রহমানের আড়াই বছরের কন্যা মাসুদা খাতুন।

তিনি আরও জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়। তবে এটি হামজনিত মৃত্যু কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পোস্টমর্টেম ও নমুনা পরীক্ষার পর বিষয়টি স্পষ্ট হবে।

এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৫ জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার পর মারা গেছেন আরও ২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬ জন রোগী। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯ জনে।

হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুস সামাদ জানান, সাম্প্রতিক সময়ে হাম পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। গত দুই দিনে আক্রান্তের সংখ্যা কমেছে এবং সুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.