বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

চাঁপাইনবাবগঞ্জে বন্য শুকরের আক্রমণ: চারজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

চাঁপাইনবাবগঞ্জে বন্য শুকরের আক্রমণ: চারজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বন্য শুকরের আক্রমণে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর ও বিনাদপুর ইউনিয়নের কামাত গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন—কামাত গ্রামের মনিরুল ইসলামের ছেলে জনি, মফিজুদ্দিনের ছেলে ডালিম এবং আব্দুল হাকিমের ছেলে মুলি। স্থানীয় সূত্রে জানা যায়, তারা বাগানে ফসলের কীটনাশক স্প্রে করার সময় হঠাৎ বন্য শুকরের একটি পাল তাদের ওপর আক্রমণ চালায়। এসময় তারা গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় বন্য প্রাণীর উপদ্রব বেড়ে গেছে। বিশেষ করে বন্য শুকরের আক্রমণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এতে করে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বন বিভাগ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.