শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

শিবগঞ্জে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন

শিবগঞ্জে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন

শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিবগঞ্জ পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষায় উদ্ভাসিত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দের উৎসব আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। তাই সবাইকে মানবিকতা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চেতনা নিয়ে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে ঈদের আনন্দ উদযাপনের অনুরোধ জানান।

পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে শিবগঞ্জ পৌরবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

ঈদ মোবারক।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.