শিবগঞ্জ প্রতিনিধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ঈদ উপলক্ষে ২০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উপজেলার দুলভপুর ইউনিয়নের কালোপুর গ্রামে ১৯শে মার্চ সকালে এ উপহার সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আজিজুল ইসলাম (আজিজ)। তিনি এন, আর, এম এগ্রো ফার্ম লিমিটেড-এর প্রোপাইটার।
নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কার্যক্রমে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী অসহায় পরিবারের মাঝে তুলে দেওয়া হয়। ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।
উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের ঈদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা এজন্য আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তিনি প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, তার এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।
