মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮৯°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: WNW at ৪.৪৭ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

গোমস্তাপুরে ২০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

গোমস্তাপুরে ২০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

 

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ২০ জন নারী-পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় রহনপুর পৌর এলাকার কলেজ মোড়স্থ মডেল মসজিদ মিলনায়তনে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান এর নিজস্ব অর্থায়নে উন্নত মানের এ হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়।

 

এ সময় জামায়াতের গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগজ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা জামাতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হান সহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে। তিনি আরো বলেন নির্বাচনকালীন সময়ে আমি প্রতিবন্ধীদের আশ্বস্ত করেছিলাম যে আমি যদি নির্বাচিত হই তাহলে চলাফেরা সুবিধার্থে প্রত্যেকেই একটি করে হুইল চেয়ার দেবো। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। প্রধান অতিথির বক্তব্য শেষে পর্যায়ক্রমে ২০ জন প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.