শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫

পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫

রাজশাহী প্রতিনিধি:

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অস্ত্র, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযানে রাজশাহীতে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব সূত্রে জানা যায়, সিপিএসসি, র‍্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর রাত ৩টা ৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলসমূহ নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়।

এছাড়া একই রাতে র‍্যাব-৫ আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—

রামদা: ০৪টি

হাসুয়া: ০৫টি

ছুরি: ০৫টি

কুঠার সদৃশ টাঙ্গি: ১৮টি

হাতলযুক্ত হ্যামার: ০২টি

উদ্ধারকৃত সকল আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্রসমূহ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে কেন্দ্র করে নির্বাচন বাধাগ্রস্ত করা বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাব-৫ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.