শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
রবিবার
২৪.৮৫°C / ২৪.৮৫°C
সোমবার
২৬.৩৭°C / ২৬.৩৭°C
মঙ্গলবার
৩১.০৩°C / ৩১.০৩°C
বুধবার
৩২.৩৪°C / ৩২.৩৪°C
বৃহস্পতিবার
২৮.৭১°C / ২৮.৭১°C
শুক্রবার
২৮.১°C / ২৮.১°C
শনিবার
২৭.১১°C / ২৭.১১°C

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তিন দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল বন্ধ থাকবে শুধু ভোটের দিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দরের অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি—এই তিন দিন বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে পুনরায় আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

অন্যদিকে, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে দুই দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন। ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে। এর বাইরে অন্যান্য দিনগুলোতে পূর্বের মতোই যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.