শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

ধানের শীষে ঐক্যের ডাক: শিবগঞ্জে বিএনপির জনসভায় শাহজাহান মিঞার জোরালো আহ্বান

ধানের শীষে ঐক্যের ডাক: শিবগঞ্জে বিএনপির জনসভায় শাহজাহান মিঞার জোরালো আহ্বান

নিজস্ব প্রতিবেদক আব্দুল বাতেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট রাজাবাড়ি ফুটবল মাঠে কানসাট ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধানের শীষ প্রতীক জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দেশের মানুষ আজ ভোটাধিকার ফিরে পেতে চায়। ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।” তিনি ৭১-এর পরাজিত শক্তি জামায়াতকে ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরাজিত করার আহ্বান জানান।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ শাহীন শওকত। তিনি বলেন, “এই নির্বাচন দেশের গণতন্ত্র রক্ষার লড়াই। বিএনপি জনগণের দল, জনগণের ভোটেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানান।

কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম রানা টমাস মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.