শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

শিবগঞ্জে গভীর রাতে খামার থেকে ৫টি গরু চুরি

শিবগঞ্জে গভীর রাতে  খামার থেকে ৫টি গরু চুরি

শিবগঞ্জ উপজেলায় গভীর রাতে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর গরু চুরির ঘটনা। শনিবার ৭ই ফেব্রুয়ারি   রাত আনুমানিক তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার কালোপুর পাইকরতলা এলাকার রাহাদ মেম্বারের খামার থেকে একটি সংঘবদ্ধ চোরচক্র পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, চোরচক্রটি পরিকল্পিতভাবে খামারের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে গরুগুলো নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই খামার মালিক ও এলাকাবাসী বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তবে রাতের অন্ধকারে চোরেরা দ্রুত গরুগুলো নিয়ে পালিয়ে যাই 

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এ এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় খামার মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

খবর পেয়ে শিবগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে। এই  বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গরু উদ্ধারের পাশাপাশি এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করা হোক।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.