শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
রবিবার
২৫.৫৮°C / ২৫.৫৮°C
সোমবার
২৬.২২°C / ২৬.২২°C
মঙ্গলবার
৩০.৪২°C / ৩০.৪২°C
বুধবার
৩১.৩৯°C / ৩১.৩৯°C
বৃহস্পতিবার
২৮.২৬°C / ২৮.২৬°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৭.৩৩°C / ২৭.৩৩°C

চাঁপাইনবাবগঞ্জ–২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ–২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ–২ (গোমস্তাপুর–নাচোল–ভোলাহাট) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান তার নিজস্ব নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে ড. মিজানুর রহমান বলেন, নির্বাচিত হলে তিনি নির্বাচনী এলাকার প্রধান ১১টি খাতসহ মোট ৫৫টি চিহ্নিত বিষয়ে কাজ করবেন। চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত ও নিরাপদ বসবাসযোগ্য এলাকায় পরিণত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলে তিনি অঙ্গীকার করেন।

ইশতেহারে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক বিকাশের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। পাশাপাশি মহানন্দা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ–২ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহিয়া খালেদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক আব্দুল মোহামেন, জেলা শিবিরের পূর্ব শাখার সভাপতি সালাউদ্দিন সোহাগ, ঢাকা পল্টন থানা জামায়াতের আমির মারফুল ইসলাম, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, রহনপুর পৌর আমির মনিরুল ইসলাম ডাবলুসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.