শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
রবিবার
২৫.৫৮°C / ২৫.৫৮°C
সোমবার
২৬.২২°C / ২৬.২২°C
মঙ্গলবার
৩০.৪২°C / ৩০.৪২°C
বুধবার
৩১.৩৯°C / ৩১.৩৯°C
বৃহস্পতিবার
২৮.২৬°C / ২৮.২৬°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৭.৩৩°C / ২৭.৩৩°C

গোমস্তাপুর থানা ও বাজারে ককটেল বিস্ফোরণ

গোমস্তাপুর  থানা ও বাজারে ককটেল বিস্ফোরণ

 

 

 গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গভীর রাতে থানা ও বাজারে  ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(৩ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পরপরই গোমস্তাপুর বাজার (বাসস্ট্যান্ডে)  ও গোমস্তাপুর থানা  ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

 

স্থানীয়দের বরাত দিয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে  গোমস্তাপুর বাজার (বাসস্ট্যান্ড) ও থানা এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।  এছাড়া, পুলিশের একটি টিম  ঘটনাস্থলের আলামত সংগ্রহে কাজ শুরু করে। এ বিষয়ে  তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে  বর্তমানে সমগ্র উপজেলা এলাকায় পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.