শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
রবিবার
২৫.৫৮°C / ২৫.৫৮°C
সোমবার
২৬.২২°C / ২৬.২২°C
মঙ্গলবার
৩০.৪২°C / ৩০.৪২°C
বুধবার
৩১.৩৯°C / ৩১.৩৯°C
বৃহস্পতিবার
২৮.২৬°C / ২৮.২৬°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৭.৩৩°C / ২৭.৩৩°C

৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : অধ্যাপক শাহজাহান মিঞা

৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : অধ্যাপক শাহজাহান মিঞা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা :

১৯৭১ সালে পরাজিত শক্তি জামায়াত ইসলাম আজও দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত—এদের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।

বুধবার বিকেলে সংসদীয় আসন ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর হাই স্কুল ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, “বিএনপিই প্রকৃত অর্থে ইসলামপ্রিয় ও ইসলাম অনুরাগী রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রতিষ্ঠা করেছেন।”

তিনি বলেন, “জামায়াত ইসলাম কোনো ইসলামী দল নয়। বরং তারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামকেই নষ্ট করছে। তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায়। কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি, ততদিন তাদের এই অপচেষ্টা সফল হতে দেব না।”

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচিত হলে শিবগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।

বিনোদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, বিনোদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব দুরুল হুদা এবং শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.