শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

শিবগঞ্জে এবার একজন হিন্দু সহ আটজন জামাতে যোগদান

শিবগঞ্জে এবার একজন হিন্দু সহ আটজন জামাতে যোগদান

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে এবার   একজন হিন্দুসহ আটজন জামায়াতে যোগ দিয়েছে। উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ঐ ৮ জন জামায়াতে যোগদান করেছে। এদের মধ্যে একজন হিন্দু সম্প্রদায়ের সদস্যও রয়েছেন।

 

আজ শনিবার(৩১ জানুয়ারি)  বিকেলে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তারা  চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. কেরামত আলী মাধ্যমে যোগদান করেন। এ সময় তিনি তাদের গলায়  মালা পরিয়ে বরণ করে নেন। 

 

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

যোগদানকারীরা হলেন— বাগবাড়ি মিয়াপুর গ্রামের মো. আবদুল কাদির ও আইস উদ্দিন, বাগবাড়ি পূর্বপাড়া গ্রামের মো. আইসুদ্দিন, মো. শামসুদ্দিন, শ্রী চমৎকার ও মো. সেরাজুল সদ্দার এবং উত্তর মকিমপুর গ্রামের মো. জুবায়ের ও মো. মোস্তাক।

 

যোগ দেয়া  হিন্দু সম্প্রদায়ের সদস্য শ্রী চমৎকার বলেন, “জামায়াতে ইসলামীকে ভালো লেগেছে। দলটির আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। সে কারণেই আমি জামায়াতে যোগ দিয়েছি।”

 

 

ড. কেরামত আলী তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

 

 

এ-র আগে গত  ২৭ জানুয়ারী মোবারকপুর ইউনিয়নে ২২ বিএনপি কর্মী এবং ৩০ জানুয়ারি দাইপুখুরিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি থেকে ৬০ জন ও একই দিন মোবারকপুর ইউনিয়নের দুই বিএনপি নেতাকর্মী জামাতে যোগ দেয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.