শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

শিবগঞ্জে লিচু বাগান থেকে ৩ কেজির বেশি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ

শিবগঞ্জে লিচু বাগান থেকে ৩ কেজির বেশি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫ নম্বর বেড়ি বাঁধ সংলগ্ন একটি লিচু বাগানের ভেতরে অভিযান চালানো হয়। অভিযানে দুটি বাজার করার প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো মোট ৩ কেজি ৩০৬ গ্রাম সাদা, কালো ও হলুদ বর্ণের গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ জব্দ করা হয়।

এছাড়া বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামের মধ্যে রয়েছে ৮৫৫ গ্রাম কাচের গুঁড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ৬টি গ্যাস লাইটার এবং ২টি লাল রঙের স্কচটেপ।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে র‍্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র‍্যাব আরও জানায়, জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্তে অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.