শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের গণসংযোগ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে শনিবার দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম।

শনিবার তিনি রহনপুর পৌর এলাকার ঝড়ুপাড়া, হিরুপাড়া, পুরাতন প্রসাদপুর, কাঠাল মোড়, ভাটাপাড়া, সোবহান নগর কলোনি, রহমতপাড়া, খোয়ার মোড়, পুরাতন বাজার, কলেজ মোড়, স্টেশন বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সোবহান নগর কলোনি হাফেজিয়া মাদ্রাসায় একটি পথসভায় অংশ নেন।

পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, তরুণ নেতা ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নেসা বাবলি, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল ইসলাম, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম সিরাজ, ইউসুফ আলি, আ.ন.ম ফকরুল ইসলাম মানিক, বিএনপি নেতা সেরাজুল ইসলাম প্রমুখ।

পথসভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রহনপুর প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.