শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

জোরপূর্বক অফিস নির্মাণের অভিযোগ, দাঁড়িপাল্লার প্রার্থী বুলবুলকে শোকজ

জোরপূর্বক অফিস নির্মাণের অভিযোগ, দাঁড়িপাল্লার প্রার্থী বুলবুলকে শোকজ

নিজস্ব প্রতিবেদ 

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে অন্যের মালিকানাধীন জমিতে জোরপূর্বক নির্বাচনি অফিস স্থাপনের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বুধবার (২৮ জানুয়ারি) তাকে এ শোকজ নোটিশ প্রদান করা হয়। মো. নূরুল ইসলাম বুলবুল উক্ত আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কমিটির পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর উদয়ন মোড় এলাকায় অবস্থিত জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মালিকানাধীন জমিতে জোরপূর্বক একটি নির্বাচনি অফিস নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তদন্ত পরিচালনা করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মো. মেহেদী হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না—সে বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, আদালতের নোটিশটি দ্রুততম সময়ের মধ্যে জারি করে প্রতিবেদন দাখিলের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.