শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীসহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীসহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি প্রচারণায় নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রী ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. কেরামত আলীসহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংশ্লিষ্ট আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জ্বল মাহমুদ এই নোটিশ জারি করেন।

নোটিশপ্রাপ্ত অন্য ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মো. গোলাম আজম।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলা বিএনপির প্রধান নির্বাচনি এজেন্ট মো. তোসিকুল আলমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নির্বাচনি আচরণবিধি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের ডিভাইডারে প্লাস্টিক ও অপচনশীল দ্রব্য দিয়ে তৈরি দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিকৃতি স্থাপন করেন এবং তাতে আলোকসজ্জা করেন।

পরবর্তীতে নির্বাচনি অনুসন্ধান কমিটি সরেজমিনে তদন্ত পরিচালনা করে অভিযোগের সত্যতা পায়। কমিটির মতে, এই কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

বিচারিক কমিটির নোটিশে উল্লেখ করা হয়, কেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না—সে বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এছাড়া শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জকে দ্রুত নোটিশ জারি করে বিষয়টি কমিটিকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.