শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই গণভোট: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই গণভোট: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এবং জনমতের সঠিক প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না। বরং এই সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এবং সেই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, মানুষ পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে, আর সেই পরিবর্তনের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোটই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

ভোটারদের সচেতনতা প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ যেন গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য সঠিকভাবে বুঝতে পারে, সেজন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা সকলের সহযোগিতা কামনা করেন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচন ও গণভোট সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্তাব উপস্থাপন করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.