শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

শিবগঞ্জে বিআরডিবির উদ্যোগে নির্বাচন ও গণভোট উপলক্ষে উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে বিআরডিবির উদ্যোগে নির্বাচন ও গণভোট উপলক্ষে উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ), প্রতিনিধি:

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে মউভুক্ত সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যদের অংশগ্রহণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে এক উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জ-এর উপ-পরিচালক জনাব আবু হাসান মোঃ সাঈদ। তিনি তার বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণভোটে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সভায় বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিভিন্ন মউভুক্ত সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

উদ্ভুদ্ধকরণ সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.