বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.১৯°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮১%
Wind: E at ২.৯৬ M/S
বৃহস্পতিবার
২৪.৪৮°C / ২৪.৪৮°C
শুক্রবার
২৯.৪৪°C / ২৯.৪৪°C
শনিবার
৩৩.২৬°C / ৩৩.২৬°C
রবিবার
৩১.৩৩°C / ৩১.৩৩°C
সোমবার
২৮.২°C / ২৮.২°C
মঙ্গলবার
২৬.০৮°C / ২৬.০৮°C
বুধবার
২৫.০৩°C / ২৫.০৩°C

আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

আজিজুর রহমান মুসাব্বির  হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ। শনিবার (১০ জানুয়ারি) বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​

মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা মুসাব্বির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং এই নৃশংস ঘটনার সাথে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

​

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, আজিজুর রহমান মুসাব্বিরের খুনিদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা। অপরাধীদের চিহ্নিত করে তাদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং রাজনৈতিক কর্মীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে।

​

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জামিউল হক সোহেল , সদস্য সচিব বাবর আলী রুমন, সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়াকিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক জানিবুল ইসলাম, দপ্তর সম্পাদক বদিউজ্জামান , চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন উর রশিদসহ বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.