সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ হারুন

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ হারুন

নিজস্ব প্রতিবেদক 

চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশীদ হারুন স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে শহরের ফুড অফিস মোড়ে বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং বিদ্যমান সমস্যাবলী নিয়ে খোলামেলা আলোচনা হয়। ব্যবসায়ীরা বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, সহজ ঋণ সুবিধা প্রদান এবং প্রশাসনিক জটিলতা নিরসনের বিষয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় হারুনুর রশীদ হারুন বলেন, চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী ও শিল্পপতিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকারি নীতিসহায়তা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, নারী উদ্যোক্তা এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.