সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় কবির আলী নামে এক পথচারী নিহত হয়েছে। রোববার সকালে সোনামসজিদ স্থলবন্দর এলাকার মধ্যবাজারে এ দুর্ঘটনা ঘটে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কবির আলী। এ সময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ভারতীয় ট্রাকসহ চালককে আটক করেছে স্থানীয়রা। এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

 

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.