নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তৌফিক আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মোঃ শাহিন আক্তার এবং বিআরডিবির উপজেলা হিসাব রক্ষক (অ.দ) বিভাষ বিশ্বাস। এছাড়া শিবগঞ্জ ইউসিসিএ লিঃ এর সভাপতি জনাব সাব্বির আহম্মেদ, পরিদর্শক আল-আমিনসহ বিভিন্ন কৃষক সমবায় সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় সমবায় কার্যক্রমের অগ্রগতি, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে কৃষক সমবায় সমিতি থেকে একজন এবং মহিলা সমবায় সমিতি থেকে একজনকে শ্রেষ্ঠ সমিতি হিসেবে নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়
