গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ৪ টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি।বুধবার সকালে ওই সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মহিষগুলো আটক করা হয়। ১৬,বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)রোকনপুর
বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুস সালাম মন্ডল জানান, তার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল নগরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত ভারতীয় মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
