শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে বিএনপির মনোনয়ন দাখিল, নেতাকর্মীদের ভিড়

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে বিএনপির মনোনয়ন দাখিল, নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার দুটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আমিনুল ইসলাম নাচোল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

অন্যদিকে, জেলার তিনটি সংসদীয় আসনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেন,

“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও ন্যায়ের পক্ষে কাজ করতে চাই।”

অপরদিকে আলহাজ্ব মো. আমিনুল ইসলাম বলেন,

“আমি বিশ্বাস করি জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করব।”

নির্বাচন ঘিরে জেলায় রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.