নিজস্ব প্রতিবেদনক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোঃ কেরামত আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার ২৯শে ডিসেম্বর সকালে তিনি শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা মোঃ কেরামত আলী বলেন,
“আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি। শিবগঞ্জের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। জনগণ যদি আমাকে সমর্থন ও ভালোবাসা দেন, তবে আমি এই এলাকার উন্নয়ন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখব।”
এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।
