শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
শিবগঞ্জ উপজেলার কাড়ি পট্টি এলাকায় সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-এর কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ড. গোলাম আরিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিএনপির নেতা সাইদুর রহমান, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান বকুল, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমনসহ স্থানীয় সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক ছাত্রনেতাদের ঐক্যবদ্ধ ভূমিকা গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে এবং সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
