শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CNCCI)-এর উদ্যোগে ৩৯তম বার্ষিক সাধারণ সভা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার এলাকায় অবস্থিত চেম্বার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি জনাব আব্দুল ওয়াহেদ।

সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালকবৃন্দ—আব্দুল বারেক, জাহাঙ্গীর কবির, নাজিবুর রহমান, মাহবুব আলম রাজু, এম কোরাইশি মিলু, বাহরাম আলী, উজায়ের হোসেন তপন, শহিদুল ইসলামসহ চেম্বারের সাধারণ সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সভায় চেম্বারের বিগত বছরের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।

সভাপতি জনাব আব্দুল ওয়াহেদ তাঁর বক্তব্যে জেলার ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করতে সকল ব্যবসায়ীর ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন এবং চেম্বারের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.