গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উচ্চ ফলনশীল( উফশী)ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী( এলজিইডি) আছহাবুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা লাবনী আক্তার, এসএপিপিও সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমানসহ সুবিধাভোগী কৃষকরা।প্রসঙ্গত:চলতি ২০২৫-২৬ অর্থবছরের মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় বোরো উফশী ধান বীজ পাবে ১১০০ জন কৃষক ও বোরো হাইব্রিড ধানের বীজ পাবে ১৯০ জন কৃষক।
