শিবগঞ্জ প্রতিনিধি, : গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চৌকা বিওপি’র একটি বিশেষ টহল দল বেলা ০২টা ৪৫ মিনিটে বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের বাখের আলী গ্রাম হতে ০৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোনসহ মোঃ সাগর ইসলাম (৪০), পিতা-মৃত নুরুল ইসলাম, গ্রাম-কালুপুর, পোস্ট-শিবগঞ্জ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। বর্তমানে আটককৃত আসামীসহ মোবাইল ফোনগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে এবং এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
