নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের হাকিমপুর গ্রামে বিশেষ অভিযানে দুই ব্যক্তিকে চারটি ভারতীয় গরু ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর ২০২৫) ভোররাতে হাকিমপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির জানায়, বিশেষ তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মো. রজদুল (৩০) ও মো. শাকিল (৩২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ভারতীয় গরু, একটি ব্যবহৃত মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ভোর প্রায় ৪টার দিকে হাকিমপুর এলাকায় এসব মালামালসহ তাদের আটক করা হয়।
জব্দ করা গরু, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আটক দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর রয়েছে।”
