শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে শিবগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্ম বিরতি

নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে শিবগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্ম বিরতি

 

 

শিবগঞ্জ  প্রতিনিধি :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। নির্দিষ্ট নিয়োগ বিধি প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে ১ ডিসেম্বর মাসিক রিপোর্ট প্রদান বন্ধসহ ২ ডিসেম্বর থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলনকারীরা জানান, এই কর্মসূচি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

 

সমাবেশে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সানাউল্লাহ, মেহেদী হাসান এবং পরিবার কল্যাণ সহকারী নুসরাত মহলসহ আরও অনেকে। বক্তারা বলেন, মাঠপর্যায়ে মা-শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পদোন্নতির সুযোগ নেই। এর মূল কারণ দীর্ঘদিন ধরে নির্দিষ্ট নিয়োগ বিধি প্রণয়ন না হওয়া। তাই দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

 

বক্তারা আরও জানান, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ মুহাম্মদ মাসুদ বলেন, আন্দোলনকারীদের দাবি যৌক্তিক হলেও কর্মবিরতির মতো পন্থা গ্রহণ না করে অন্য উপায়ে দাবি আদায়ের চেষ্টা করা উচিত।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.