শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

পাগলা নদীর তীরে বিজিবি'র হানা : অস্ত্র ও গুলি উদ্ধার

পাগলা নদীর তীরে বিজিবি'র হানা : অস্ত্র ও গুলি উদ্ধার

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের পাগলা নদীর তীরে বিশেষ অভিযানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তিনটি বিদেশী ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে। বুধবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নলডুবি ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমান্তপথে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের সম্ভাবনার কথা গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়। এরপরই ৫৯ বিজিবি গত এক মাস ধরে প্রায় ৭৫ কিলোমিটার সীমান্ত জুড়ে নজরদারি ও বিশেষ টহল জোরদার করে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে প্রায় ২৫ গজ বাংলাদেশের ভেতরে বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় উদ্ধার হয় ০৩টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৬ রাউন্ড গুলি। বিজিবির ধারণা, এসব অস্ত্র দেশের অভ্যন্তরে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।

 

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

 

বিজিবির তথ্যমতে, গত তিন বছরে মহানন্দা ব্যাটালিয়ন বিভিন্ন অভিযানে ১৫ জন আসামি, ৩০টি দেশী-বিদেশী পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন উদ্ধার করেছে।

 

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন—

“অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অপারেশন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.