শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

চাঁপাইনবাবগঞ্জে বাস–বাস সংঘর্ষে প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

চাঁপাইনবাবগঞ্জে বাস–বাস সংঘর্ষে প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক 

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ–রহনপুর সড়কের গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম মো. রফিক (৬৫)। তিনি সদর উপজেলার বেহুলা ডিহিপাড়া গ্রামের বাসিন্দা এবং হযরত আলীর ছেলে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন আকন্দ জানান, সংঘর্ষের সময় রফিক বাইসাইকেল নিয়ে সড়কে ছিলেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.