স্টাফ রিপোর্টার:
সরকার একযোগে আটটি বিভাগের ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় এই বিষয়ে আটটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
এ-র মধ্যে নাচোল ও শিবগঞ্জ উপজেলাও রযেছে।শিবগঞ্জ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ কে।
সেসাথে গোলাম রব্বানী সরদার কে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে নাচোলের ইউ এন ও হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।
কর্মকর্তাদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসন পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে এই বড় আকারের রদবদল করা হয়েছে।এর আগে বিকেলে সরকার ৬৪টি জেলার সকল পুলিশ সুপার (এসপি) কে বদলি করেছে এবং নভেম্বরের ৪৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে।
