গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সিআরপি রাজশাহী আঞ্চলিক কার্যালয়। বুধবার রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী নাজমুল হুদা খান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, সিআরপি রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী সেলিমউদ্দিন,চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়।
