শিবগঞ্জ প্রতিনিধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। এই মদগুলো সীমান্ত এলাকায় পাচারকারীরা লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
আজ সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবি। অভিযানের একপর্যায় পুকুরের পানিতে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে তল্লাশি চালিয়ে দুটি বড় বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খোলার পর দেখা যায়, তার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৩ বোতল ভারতীয় মদ রয়েছে।
বিজিবি জানায়, এই মদগুলো সম্ভবত সীমান্ত পেরিয়ে আনা হয়েছিল এবং আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে পুকুরে লুকানো হয়েছিল। জব্দকৃত মদগুলোর আনুমানিক বাজার মূল্য যাচাই করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় বা শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
৫৩ বিজিবি আরও জানায়, অভিযানের সময় কোনো পাচারকারী আটক করা যায়নি, কারণ তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়। বিজিবি সীমান্তের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অবৈধ চোরাচালান কঠোরভাবে দমন করার জন্য প্রস্তুত রয়েছে
